এইমাত্র পাওয়া

শিক্ষকদের বিএড স্কেল নিয়ে ফের নতুন খবর

নিউজ ডেস্ক।। 

বিএড স্কেলের জন্য আবেদনকারী মাদরাসা শিক্ষকদের সঠিকতা যাচাইয়ের জন্য সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

৬ ও ৭ জানুয়ারি এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার মাদারাসা শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ডিসেম্বর ২০২৫ মাসে বিএড স্কেলের জন্য আবেদনকারী শিক্ষকদের বিএড স্কেল প্রাপ্তির সঠিকতা যাচাইয়ের জন্য শিক্ষকদের সাক্ষাৎকার উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ৬ ও ৭ জানুয়ারি সকাল ১০টায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এমন পরিস্থিতিতে নির্ধারিত তারিখ ও সময়ে ১ সেট ফটোকপিসহ মূল জাতীয় পরিচয়পত্র এবং মূল বিএড সার্টিফিকেটসহ উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.