ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম এ টি এম শহিদুল ইসলাম। তিনি গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালের দিকে তাঁকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
জানা গেছে, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান তারেক রহমান। এ সময় তাঁকে লক্ষ্য করে ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন ওই ব্যক্তি। এতে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাঁকে চড়-থাপ্পড় মারেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘চাঁদাবাজ’ ও ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আটক শহিদুল চব্বিশের গণ-অভ্যুত্থান কেন্দ্রিক একটি সামাজিক সংগঠন পরিচালনা করেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
