নিজস্ব প্রতিবেদক।।
আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।
জামায়াত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সমাবেশ হবে।
সূত্র আরও জানিয়েছে, মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির অধীন বেশ কয়েকটি সাব-কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটি সমাবেশ সফল করতে বেশ কয়েকবার বৈঠকেও করেছেন। জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার চেষ্টা করবে দলটি। সে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াতে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশে কয়েক লাখ নেতা-কর্মী ও সমর্থক জমায়েত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।
জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকায় বড় জমায়েতের চিন্তা আছে জামায়াতের। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
