নিজস্ব প্রতিবেদক।।
প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দেয়ার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষাকেন্দ্র স্থগিত করা হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে পরিচালিত ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরে সমালোচনার মুখে ওই কেন্দ্রটি বাতিল ঘোষণা হলো।
বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, সম্প্রতি পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রকাশ্যে বই দেখে বা নকল করে পরীক্ষা দিচ্ছে—এমন একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তাই পরীক্ষা কেন্দ্রটি স্থগিত করে ওই কেন্দ্রের পরীক্ষাগুলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় (কেন্দ্র কোড ৩২২০) স্থানান্তর করা হয়েছে। পরে সব পরীক্ষা নতুন নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
