ঢাকাঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ টাইপের এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, পরিচালক ড. শামসুল আরেফিন শুক্রবার সকালে এ তথ্য জানান।
ইউজিসি জানায়, ১৫ পদে ৭ হাজার ৩৫১ জন প্রার্থী ছিল। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশে উত্তপ্ত পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। মূলত এই উত্তপ্ত পরিস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
