এইমাত্র পাওয়া

সরকারি ছুটির দিনেও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে

ঢাকাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সরকারি ছুটির দিনেও প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিতে পারবেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র অফিস চলাকালীন অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি ছুটির দিনসহ অন্যান্য দিন বিতরণ ও গ্রহণ করা হবে।

প্রজ্ঞাপনে ইসি আরও জানায়, নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী সরাসরি মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

গণবিজ্ঞপ্তিটি সহকারী রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার দর্শনীয় স্থানসমূহে টাঙ্গিয়ে জারি করার ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading