এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছেন

‎চাঁদপুর: ‎চাঁদপুরের কচুয়ার মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবনে ভূমিকম্পে অন্তত ২৫-৩০টি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভবনের ছাদ, মেঝে, দেয়াল, বিম ও কলাম সর্বত্রই নতুন ফাটল সৃষ্টি হয়েছে।বর্তমানে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছেন। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে, এমন আতঙ্ক রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্প্রতি গত ২১ শে নভেম্বর সকালে ভূমিকম্পে বিদ্যালয়ের দু’তলা বিশিষ্ট ভবনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ দিকের অংশ বড় ফাটল দেখা দিয়েছে বেশি। ভবনের নিচের অংশে অনেক জায়গায় ভেঙে পড়েছে। ছাদের প্লাস্টার খসে পড়ছে। কক্ষের বিমেও ফাটল সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিদ্যালয়ের ৫শ’ শিক্ষার্থী চরম আতঙ্ক নিয়েই ক্লাস করছে। অভিভাবকরা দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ করে পাঠদান চালানোর দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল বলেন, আবার ভূমিকম্প হলে বড় ঝুঁকি থাকবে। শিক্ষার্থীরা মানসিকভাবে খুব ভীত। বিদ্যালয়ের দু’তলা বিশিষ্ট ভবনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ দিকের অংশ বড় ফাটল দেখা দিয়েছে বেশি। আতঙ্ক রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সাকিয়া আক্তার ও নবম শ্রেণীর শিক্ষার্থী শারমিন সুলতানা জানান, আমরা স্কুলে আসতে খুব ভয় পাচ্ছি। আবার যদি ভূমিকম্প হয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা খুবই উদ্বীগ্ন।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা জানান, বিদ্যালয়টি পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। তাঁকে উর্ধবতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.