এইমাত্র পাওয়া

মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মেহেরপুর প্রতিনিধি।।  মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে বসুন্ধরা শুভ সংঘ জেলা শাখার উদ্যোগে বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি রফিকুল আলম বকুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফৌজিয়া খাতুন তুলি, সহকারী শিক্ষক শামীমা নাসরিন সাথী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ অনিক হাসান, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান , কার্যকরী সদস্য লামইয়া, আলিফ খান , লিখন আলী, মোঃ মনিব, আলিফ হাসান, নাসিম রানা, জুনাইদ ইকবাল, সাকিব হাসান রুদ্র, ইমন প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের মানবিক মানুষ ও সঠিক শিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে অসহায় ও সমাজের কম সুবিধাভোগী মানুষের কল্যাণে কাজ করতে হবে। পঞ্চম শ্রেণীর ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন রকম শিক্ষা উপকরণ বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক উপকরণ নিয়ে বসুন্ধরা শুভ সংঘ হাজির হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা হবে বলে জানান বক্তারা।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading