এইমাত্র পাওয়া

বিসিএস শিক্ষা ক্যাডার: অবস্থান কর্মসূচিতে পদোন্নতি বঞ্চিতরা

ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষার পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা।

রোববার (৩০ নভেম্বর) ২৬-৩১ বিসিএস পর্যন্ত পদোন্নতি বঞ্চিত সহকারী অধ্যাপকদের সহযোগী অধ্যাপক হিসেবে পদায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, পদোন্নতির উপযুক্ত হলেও প্রশাসনিক জটিলতায় তাদের ন্যায্য পদোন্নতি আটকে আছে। আগেই বেতন গ্রেডভুক্ত হওয়ায় এ পদোন্নতিতে কোনো আর্থিক বৃদ্ধির প্রয়োজন নেই।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.