এইমাত্র পাওয়া

শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ২০ জানুয়ারি

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার সন্ধ্যায় শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হবে। ২৯ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং ৩ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র বিতরণ ও জমা দান করা যাবে। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

এছাড়া ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় এবং ১০ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর।

সবশেষে ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; যা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এর আগে গত ১৬ নভেম্বর শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল শিক্ষার্থীদের একটি বড় অংশ।

পরবর্তীতে ২৩ নভেম্বর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন আগামী ২০ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ১৭ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীরা আপত্তি জানায়। তাদের কথা হচ্ছে, এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকবে না। শীতকালীন ছুটিতে (২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি) বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে যাবে।

“এ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন অংশ থেকে আমাদের চিঠিও দিয়েছিল। এজন্য প্রশাসন ও কমিশন সবার সঙ্গে আলোচনা করে ২০ জানুয়ারি নির্বাচনের ডেইট দিয়ে পুনঃতফসিল ঘোষণা করে।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading