এইমাত্র পাওয়া

দেশের রাজনৈতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ পরিকল্পিত : জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক।।

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ইউটিউব ভিডিওতে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এই পুরো প্রক্রিয়া একটি নাটক, যা বিএনপি ও রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর চাপ প্রয়োগের উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। সরকার তাদের ভূমিকা সঠিকভাবে পালন করছে না, বরং পরিস্থিতি কৌশলে নিয়ন্ত্রণ করছে।

তিনি আরো বলেন, বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রাখলেও গণভোটে তা তুলে দেওয়া হয়েছে, যাতে সরকার তাদের ওপর চাপ প্রয়োগ করতে পারে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার এবং আপার হাউসের প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে সিদ্ধান্তগুলো নিয়ে ভোটে জনগণকে হ্যাঁ বা না-এ সম্মতি দিতে হবে।

তিনি বলেন, যদি সব নিয়ম ঠিকভাবে জানানো হতো, এবং রুলস অব দ্য গেম আগে স্থির হতো, তবে বিএনপি এবং অন্যান্য দল সিদ্ধান্ত নিতে পারত। এখন আমরা একটি অজানা এবং জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি।

তিনি আরো বলেন, এটি খুবই অনিশ্চিত ও খারাপ পরিস্থিতি হিসেবে মনে করা হচ্ছে। সামনে আসলে কী হবে তা এখনো জানা যায়নি। সরকারি ঘোষণার আগে অন্তত একবার সব পক্ষের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। এর মাধ্যমে স্পষ্ট করা হচ্ছে যে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি পদক্ষেপ, যার বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে।

একটি রাজনৈতিক বিশৃঙ্খলার দিকে এগোনোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা মোটামুটি নিশ্চিত বলে ধরা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading