এইমাত্র পাওয়া

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ না করলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকাঃ অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনের আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। তাদের আন্দোলনের ২৪তম দিনের কর্মসূচি চলছে আজ।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ঘোষণা দিয়েও আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়। সরকারি বিধি অনুযায়ী ইবতেদায়ি মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে। ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র ১ হাজার ৫১৯টি মাদ্রাসা অনুদানভুক্ত হয়। সেই থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর সঙ্গে যে বৈষম্য হচ্ছে, তা বর্তমানেও চলমান। বৈষম্য নিরসনে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জন্য এমপিওর গণবিজ্ঞপ্তি জারি করতে হবে। অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এতে উপস্থিত ছিলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম, সদস্যসচিব মোহাম্মদ আল-আমিনসহ আরও অনেক শিক্ষক।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading