সুনামগঞ্জঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) শ্লীলতাহানির অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার পূর্ববাজার এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক মো. কাউছার মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা (৫৩) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা করেন। এরপর রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাউছার মিয়াকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী গত ছয় মাস ধরে বিদ্যালয় ছুটির পর তৃতীয় শ্রেণির কক্ষে কাউছার মিয়ার কাছে প্রাইভেট পড়ত। গত ২৬ অক্টোবর বিকেলে প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় ছাত্রীটি ভুলবশত বৃত্তি পরীক্ষার গাইড বই কক্ষে ফেলে যায়। পরে বইটি আনতে গেলে শিক্ষক কথোপকথনের একপর্যায়ে তার হাত ধরে জড়িয়ে ধরার চেষ্টা করেন।
ছাত্রীটি আতঙ্কিত হয়ে বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়। পরিবারের পরামর্শে পরে থানায় অভিযোগ করা হয়। মামলার পর রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
তবে অভিযোগ অস্বীকার করে কাউছার মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
