মেঘনা (কুমিল্লা), ২৯ অক্টোবর:
আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনের পর মেঘনা উপজেলার রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। মেঘনাকে আমরা ‘শিক্ষার জোন’ হিসেবে গড়ে তুলব।”
গতকাল বৃহস্পতিবার রাতে সাতঘরিয়া কান্দি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, “একটি শিক্ষিত সমাজই পারে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে। তাই প্রতিটি পরিবারে অন্তত একজন উচ্চশিক্ষিত মানুষ গড়ে তোলা আমাদের লক্ষ্য। মেঘনার প্রতিটি গ্রামে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
