চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা”-এর ২৩ নম্বর দফায় যুবকদের কর্মসংস্থানের অঙ্গীকার বাস্তবায়নের শপথ নিয়ে চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
২৬ অক্টোবর বিকেলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদককের নেতৃত্বে এক বিশাল র্যালি চান্দিনা পৌর এলাকা প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যায়। এতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা “জয় বাংলা নয়, জয় বিএনপি” স্লোগানে মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন,“তারেক রহমান যুবকদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার ২৩ নম্বর দফায় স্পষ্টভাবে বলা হয়েছে— দেশের প্রতিটি যুবককে উৎপাদনশীল কর্মে নিয়োজিত করতে সরকার নীতিগত ও কাঠামোগত সংস্কার করবে। তাই বিএনপি সরকার গঠন করলেই বেকার সমস্যার স্থায়ী সমাধান আসবে।”
তিনি আরও বলেন, “আজকের তরুণরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাই দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন, এবং মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন।
তাঁরা বক্তব্যে বলেন,“যুবকদের রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এখনই সংগঠিত হওয়ার সময়। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মূল লক্ষ্যই হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও তরুণদের নেতৃত্বে জাতীয় পুনর্গঠন।”
র্যালিটি চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে হাইওয়ে পর্যন্ত যায়। অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে যোগ দেন।
এ সময় “তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব”— এই স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
র্যালিতে কুমিল্লা উত্তর জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে যুবদলের স্থানীয় নেতারা বলেন,“বেকার তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা, ক্ষুদ্র উদ্যোক্তা তহবিল গঠন, কারিগরি শিক্ষার বিস্তার— এসব বাস্তবায়নের মাধ্যমে বিএনপি নতুন প্রজন্মের কর্মসংস্থানের পথ খুলে দেবে।”
তিনি বলেন,“তারেক রহমানের নেতৃত্বে যুবকরা আবারো মাঠে নামবে। আমরা শুধু দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অংশ নিতে প্রস্তুত।”
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে চান্দিনার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত যুবক-যুবতী অংশ নেন। বক্তারা সবাই ঐক্য, সংগঠনশক্তি এবং দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের গুরুত্বের ওপর জোর দেন।
সন্ধ্যায় র্যালি শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শিক্ষাবার্তা /এ/২৭/০৯/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
