নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ১৩টি কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত ৩৮৪ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।
শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির আয়োজনে শনিবার (৪ অক্টোবর) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এসব সম্মাননা শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া করপোরেশন লিমিটেডের সভাপতি ইয়াসমিন ইসমাইলসহ অনেকে।
এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমরা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। আমাদের সেবার প্রথম ধাপ হলো শিশুদের শিক্ষার সুব্যবস্থা করা। যাতে অভিভাবকেরা চিন্তামুক্তভাবে শিশুদের স্কুলে পাঠাতে পারেন। কারণ, বর্তমানে যারা শিশু তারাই আগামীর দেশ গড়তে হাল ধরবে। দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
