কুমিল্লাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আগামীকাল (০৫ অক্টোবর) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
বৃহস্পতিবার শনিবার (৪ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, ‘যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে কালকে (০৫ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।’
দীর্ঘ এক বিরতির পর আবারও প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন তাদের হলে, মেসে, চেনা প্রাঙ্গণে। ক্যাম্পাসজুড়ে দেখা যাচ্ছে পরিচিত মুখ, প্রিয় সহপাঠীদের হাসি-আনন্দে মিলনমেলা।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট নয় দিনের বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
