কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশনের নির্দেশ  

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অ্যাসেম্বলি (সমাবেশ) করা না গেলে শ্রেণি কার্যক্রম শুরুর আগে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের নির্দেশ দিয়েছে সরকার।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে দেশের সব সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের এ নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।   চিঠিতে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ) অ্যাসম্বেলি আয়োজন ও সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের নির্দেশ দেয়া রয়েছে।  

‘যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসম্বলি করা নিতান্ত অসম্ভব, সে সব প্রতিষ্ঠান প্রধানকে শ্রেণি কার্যক্রম শুরুর পূর্বে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেম ব্যবহার করে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.