কমানো হচ্ছে পরীক্ষা ও বিষয়ের বাড়তি চাপ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীদের নতুনভাবে তৈরি করা হবে। এর আলোকে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। পরীক্ষা ও বিষয়ের বাড়তি চাপ কমানো হচ্ছে।

পাঠদান পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে।   বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় অনেক অসঙ্গতি রয়েছে। যেসব পাঠ্যপুস্তক পড়ে অনার্স-মাস্টার্স ডিগ্রি দেয়া হচ্ছে তা আসলে কর্ম ও ব্যক্তিজীবনে কাজে আসছে না।

আমরা তাদের শুধু শিক্ষিত বেকার করে গড়ে তুলছি। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের নতুনভাবে তৈরি করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, অনেকে শিক্ষিত হলেও তা সঠিক কাজে আসছে না বলে এখনও দুর্নীতি রোধ করা সম্ভব হয়নি। তাই আমাদের শিক্ষার্থীদের মূল্যবোধ ও মানবতাবোধ তৈরির লক্ষ্যে তার আলোকে পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার বাড়তি চাপ ও বাড়তি পাঠ্যবইয়ের চাপ কমানোর কাজ শুরু হয়েছে তিনি আরো বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় অনেক অসঙ্গতি রয়েছে। সেসব চিহ্নিত করে যুগোপযোগী করা হচ্ছে।

আমাদের ইন্ডাস্ট্রি ও একাডেমিক বিষয়ে অনেক অমিল রয়েছে। যেসব পাঠ্যপুস্তক পড়ে অনার্স-মাস্টার্স ডিগ্রি দেয়া হচ্ছে তা আসলে কর্ম ও ব্যক্তিজীবনে কাজে আসছে না। আমরা তাদের শুধু শিক্ষিত বেকার করে গড়ে তুলছি। এ কারণে ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় রেখে আমাদের একাডেমিক তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, সঞ্চালক অধ্যাপক ড. মুনাজ আহমেদ খান প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.