অনলাইন ডেস্ক :
নাটোরের গুরুদাসপুরে মনোয়ারা বেগম নামে এক বৃদ্ধাকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার পার গুরুদাসপুর পূর্বপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাতেম আলীর স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম ও প্রতিবেশীরা জানান, উপজেলার পার গুরুদাসপুর পূর্বপাড়ার হাতেম আলী তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছিল। প্রতিদিনের মতো আজও ভোর ৬টার দিকে নামাজ পড়তে মসজিদে যান বৃদ্ধ হাতেম আলী।
এরপর বাড়ির ভেতর থেকে চিৎকার ও গোঙানির শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেন। বৃদ্ধার গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটা হত্যাকাণ্ড।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
