শিক্ষাবার্তা পাঠক ফোরামের সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান সেরা পৌর করদাতা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ভালুকা পৌরসভা ২০২৪-২০২৫ অর্থবছরে সেরা পৌর করদাতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সেরা করদাতা ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সেরা পৌর করদাতা হিসেবে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ লাভ করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ভালুকা উপজেলার সভাপতি ও শিক্ষাবার্তা পাঠক ফোরামের সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান মোহন। এ সময় তিনি অনুভূতি প্রকাশমূলক বক্তব্যও প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। সভাপতিত্ব করেন ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ইকবাল হোসাইন। তাঁদের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.