বাকসুর দাবিতে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

বরিশালঃ বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও দ্রুত নির্বাচনের দাবিতে মতবিনিময় সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কলেজটির ক্যাফেটেরিয়ায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।

এ সময় দ্রুত নির্বাচনের তফশিল ঘোষণা, পূর্ণাঙ্গ রোডম্যাপ ও নির্বাচনের দাবি জানানিয়ে শিক্ষার্থীরা বলেন, ছোট অথবা বড় যেকোন সমস্যা সামাধানে তাদের একমাত্র পথ হয়ে দাড়িয়েছে আন্দোলন। ফলে ২২টি বিষয়ে অধ্যয়নরত প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর একাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। তবে ডাকসু নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সমস্যাগুলো জানানো ও সেগুলো দ্রুত সমাধানে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

এ বিষয়ে আলোচনা চলছি জানিয়ে দ্রুত বাকসু নির্বাচন দেবার কথা জানান কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.