ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ করছেন শিক্ষার্থীরা। তাজউদ্দিন হলে গিয়ে তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনিয়মের অভিযোগ দিয়েছেন। এ সময় রিটানিং কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ রাখছেন শিক্ষার্থীরা।
৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
এদিকে সরেজমিনে দেখা যায়, আবাসিক হলগুলোতে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রগুলোতে প্রস্তুতি নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভাবন এলাকায় এপিবিএনের সদস্য ও পুলিশ সদস্যরা জড়ো হয়েছেন। তাদের ক্যাম্পাসের কয়েকটি নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের জন্য ঠিক করে দেওয়া হচ্ছে।
নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ফটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল সোয়া আটটার দিকে ক্যাম্পাসের পেছনে গেরুয়া এলাকা সংলগ্ন ফটকে বহিরাগত প্রবেশ নিষেধ লেখা ব্যানার ঝোলানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার (পিপিএম) আনিসুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। তবে অন্যান্য ফটকের তুলনায় গেরুয়া ফটক দিয়ে বাইরের লোকজন ঢোকার চেষ্টা করবে। এ কারণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশি রাখা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
