এইমাত্র পাওয়া

ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ব লা ৎ কা রের চেষ্টা, ইমাম আটক

ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাওলানা আলী হোসেন (৫৮) নামে স্থানীয় মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলা সদরের ছাগলদী দক্ষিণপাড়া দরগাভিটা জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়। তিনি ওই মসজিদে ইমামতি করেন। গ্রেফতারকৃত ইমাম আলী হোসেন পাশের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মসজিদের পাশে আসা এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শয়নকক্ষে নিয়ে যায় আলী হোসেন। পরে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত আলী হোসেনকে আটক করে থানা নিয়ে আসে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলে, ‘আমি মসজিদের পাশে আসছিলাম। এ সময় ইমাম হুজুর আমাকে তার শোবার রুমে ডেকে নিয়ে যায়। পরে খাটের ওপর আমাকে শুইয়ে আমার জামা-কাপড় খুলে ফেলে। তখন আমি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আমাকে উদ্ধার করে। ঘটনাটি কাউকে না বলতে আমাকে ৮ হাজার টাকা দেয়ার কথা বলে ইমাম।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে আলী হোসেন নামে এক ইমামকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.