তিন দফা দাবিতে চুয়েটেও চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

চট্টগ্রামঃ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো তিন দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (চুয়েট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। হচ্ছে না কোনো ক্লাস ও পরীক্ষা। ক্যাম্পাসে বিরাজ করছে সুনসান নীরবতা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো না বললেই চলে।

শিক্ষার্থীরা বলছেন, শান্তিপূর্ণভাবেই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন চুয়েট শিক্ষার্থীরা। তবে, তাদের যৌক্তিক তিন দফা দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এর আগে গতকাল বিকালে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও তিন দফা দাবিতে নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীরা। এসময় কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম২৮/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.