এইমাত্র পাওয়া

‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ পটুয়াখালী’র সভাপতি মাহবুব, সম্পাদক সবুজ

 নিজস্ব প্রতিবেদক।। 

শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কাজের লক্ষ্য নিয়ে শিক্ষাবার্তা এর সহযোগী সংগঠন হিসেবে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” পটুয়াখালী  উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” এর অস্থায়ী কার্যালয়ে মাহবুব হাসানকে সভাপতি ও মো: ইব্রাহিম খলিল সবুজকে  সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মোঃ আল-মামুন, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আবু কায়েস, যুগ্ম-সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক আঃ জলিল,  প্রচার সম্পাদক মোঃ বশির আহম্মেদ,  শিক্ষা সম্পাদক    কুদ্দুসুর রহমান, প্রকাশনা সম্পাদক জুয়েল আহসান,  কালচারাল সম্পাদক জুয়েল আহসান,  নির্বাহী সদস্য মেহেদী হাসান, মোঃ আইয়ুব আলী, মোঃ মিজানুর রহমান, আনিসুর রহমান সোহেল, কির্তিবাস চন্দ্র পাল, এম এ আউয়াল, সুমন রেজা, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ মাসুদ আলম ।

 উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে। অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় এলখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।

বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com.

 শিক্ষাবার্তা /এ/ ২৭/০৮/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.