জাতীয় জাতীয় ‘জুলাই জাতীয় সনদ’-এর সমন্বিত খসড়া নিয়ে মতামত দিয়েছে ২৩টি রাজনৈতিক দল

নিউজ ডেস্ক।। 

জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া ‘জুলাই জাতীয় সনদ’-এর সমন্বিত খসড়া নিয়ে এখন পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল লিখিত মতামত জমা দিয়েছে। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণফোরাম, বাসদ ও জাসদসহ বড় ও ছোট দলগুলো রয়েছে।

কমিশনের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামী এখনও চূড়ান্ত মতামত কমিশনে জমা দেয়নি। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ‘জামায়াত আগামীকাল তাদের মতামত কমিশনে দেবে।’ মতামত জমা দেওয়া অন্যান্য দলের মধ্যে রয়েছে এলডিপি, খেলাফত মজলিস, এবি পার্টি, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২-দলীয় জোট, আমজনতার দল, জাতীয় গণফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও আরও কিছু দল। জুলাই জাতীয় সনদ গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে প্রথম খসড়া এবং পরে সমন্বিত খসড়ায় রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনের পর দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে বলা হয়েছে। তবে সনদ বাস্তবায়নের পদ্ধতি এখনো নির্ধারিত হয়নি। ঐকমত্য কমিশনের মতে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট এখনও মতামত জমা দেয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.