এইমাত্র পাওয়া

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক।।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদে পরিচালক করা হয়েছে উদ্যোক্তা পরিচালক ডা. আরিফুর রহমানকে। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউসিবি ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.