ঢাকা: এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, ইতোমধ্যে সর্বজনীন বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কমিটি গঠিত হয়েছে। এ ছাড়াও শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য দাবির বিষয়ে সরকার বিবেচনা করবে।
বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈঠকে এ তথ্য বলেন তিনি। পরে শিক্ষকদের প্রতিনিধিদল এক ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১ হাজার টাকা বাড়াতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা বলেছেন ২০ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা বলেন, শতাংশ হারে বাড়াতে হবে। এ ব্যাপারে দু-একদিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে।পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।
এ ছাড়াও ১৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং উপসচিব এম জেড মোর্শেদ বৈঠকে বসেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধিদলে ছিলেন, অধ্যক্ষ মাইনুদ্দীন আহমেদ, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি, মো. রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, আবুল বাশার, শান্ত ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু।
পুলিশের মধ্যস্থতায় তারা মন্ত্রণালয়ে যান। এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
