ঢাকাঃ সরকারিকৃত মহাবিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার আবেদন চাহিদার সঙ্গে প্রয়োজনীয় তথ্য জমার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার ( ১১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নতুন সরকারিকৃত মহাবিদ্যালয়গুলোর অবসরপ্রাপ্ত বা পিআরএল ভোগরত ও মৃত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা দেয়ার ব্যবস্থা নেয়ার লক্ষ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের পাশে বর্ণিত প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র সংযোজন করে ৩ সেট হার্ডকপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট উইং এ পাঠানোর জন্য নির্দেশ করা হলো।
এছাড়াও চিঠিতে হার্ডকপি পাঠানোর বিস্তারিত ঠিকানা ও মহাবিদ্যালয়গুলোর তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
