ঢাকাঃ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি বলেন, এই নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এছাড়াও, এই নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
আজ শনিবার সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে।
এসময় তিনি বলেন, নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর সুযোগ নেই।
পরে সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
