ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহে বিশেষ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আগামী ৯ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। এ তথ্য জিএসটি ভর্তি ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে ৮ আগস্ট দুপুর ১২টা থেকে ৯ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপর মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য ভর্তি ফি জমা দেওয়াসহ যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
