চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের শিক্ষক হতে যাওয়া দুই প্রার্থী গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া গেছে।
বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষক হতে যাওয়া প্রার্থীদের ডোপ টেস্ট করালে ওই শিক্ষক প্রার্থীদের দেহে মাদকের উপস্থিতি শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
জানা যায়, গত ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ তিন ধাপে উত্তীর্ণ হওয়ার পরে চূড়ান্ত পর্যায়ে করা হয় ডোপ টেস্ট। এরই প্রেক্ষিতে তিন ধাপ উত্তীর্ণ হওয়ার পরে গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্ট (ইউরিনের মাধ্যমে) করালে তাদের দেহে কেনেভিস (গাঁজা জাতীয়) মাদকের উপস্থিতি মেলে।
চবি মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ড. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বুধবার গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্ট করা হয়। এতে তাদের ফলাফল পজিটিভ এসেছে। আমরা সেখানে গাঁজা জাতীয় মাদক পেয়েছি।
চবি মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘আমরা গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদের ডোপ টেস্ট করি। পরীক্ষায় তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। পরীক্ষার মাধ্যমে আমরা ‘কেনেভিস’ (Cannabis) যা গাঁজা জাতীয় মাদক সনাক্ত করতে পেরেছি। আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডোপ টেস্টের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর যে কোন নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, তাদেরকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
