নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো আজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। নতুন সূচি অনুযায়ী, লাহোরে ২৪-২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আবার ৭ ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল।
এরপর দুই মাস বিরতি দিয়ে এপ্রিলে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে ম্যাচ। ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট। মোট তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
