এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ ভালুকা’র সভাপতি অধ্যাপক মতিউর , সম্পাদক সফিউল্লাহ 

নিউজ ডেস্ক।। 

শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কাজের লক্ষ্য নিয়ে শিক্ষাবার্তা এর সহযোগী সংগঠন হিসেবে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক মতিউর রহমান খান মোহন কে সভাপতি ও সফিউল্লাহ লিটন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ভালুকা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ- সভাপতি মো: নাজমুল হক ,সহকারী অধ্যাপক শহিদুল আলম, যুগ্ম সম্পাদক মাওলানা খাদেমুল ইসলাম, মো: মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম খান সজীব, সহকারী সম্পাদক আবুল হাসান মুকিত, দপ্তর সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মো.মিনহাজ উদ্দিন, শিক্ষা সম্পাদক নাজমুল হক মন্ডল, প্রকাশনা সম্পাদক স্বাধীন আহমেদ রাসেল , কালচারাল সম্পাদক এ, এম সারোয়ার জাহান কামাল, নির্বাহী সদস্য, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান তালুকদার, মোজাহিদুর রহমান খান সোহেল, সৈয়দ আনোয়ার পারভেজ, মো.নাজমুল আলম সোহাগ, মো.আজিজুল হক, আব্দুর রশিদ আকন্দ, কামরুজ্জামান কমল ও হাবিবুর রহমান।

উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে।

অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় লেখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।

শিক্ষাবার্তা/এ/৩০/০৭/২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.