ঢাকাঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সায়ান ইউছুফের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে সায়ানের কবরে শ্রদ্ধা জানায় প্রতিনিধিদলটি। কবর জিয়ারত শেষে সায়ানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিমানবাহিনীর চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটির উইং কমান্ডার রেজাউল হকের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় নিহত সায়ানের বাবা মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এএফএম ইউছুফ উপস্থিত ছিলেন।
সায়ানের বাবা এএফএম ইউছুফ জানান, ছেলের শোকে পরিবারের কেউ এখনো স্বাভাবিক হতে পারেনি। তারা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিমানবাহিনীর উইং কমান্ডার রেজাউল হক বলেন, বিমানবাহিনী প্রধানসহ সব সদস্যের পক্ষে আমরা সায়ানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছি। আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।
লোকালয়ে বিমান প্রশিক্ষণ নিয়ে তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
