নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা শিক্ষা বোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. মাসুদ রানা খান।
রবিবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো: আ: কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমানকে ওএসডিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
ড. মাসুদ রানা খান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় সংযুক্ত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
