এইমাত্র পাওয়া

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শককে ওএসডি করলো শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

রবিবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মো: আ: কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

একই প্রজ্ঞাপনে ঢাকা শিক্ষা বোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন পেয়েছে ড. মোঃ মাসুদ রানা খান। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সহযোগী অধ্যাপক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার ওএসডি কর্মকর্তা।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী ফয়জুর রহমান পরিসংখ্যান বিষয়ের অধ্যাপক। তিনি বিসিএস. সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা। শেখ হাসিনার সরকার পতনের পর গত ২১ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে ঢাকা শিক্ষা বোর্ডে বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন পান। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading