এইমাত্র পাওয়া

মাইলস্টোন ট্র্যাজেডি: জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬ জন, আইসিইউতে ৪

ঢাকাঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৫৬ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন ৩৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে চারজন, হাই ডিফেনডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চারজন, ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইস ডিইউ) ছয়জন, পিওডাব্লিউ (পুরুষ ওয়ার্ড) এ আটজন এবং কেবিনে ১৪ জন চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, আমাদের ইউনিটে এখন পর্যন্ত ৫৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন। বর্তমানে ৩৬ জন ভর্তি রয়েছেন। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading