ঢাকাঃ জুলাই বিপ্লবের চেতনাকে ভিত্তি করে নানা মতের শিক্ষকদের নিয়ে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামের এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
জুলাই বিপ্লবের শহীদ ওসমানের বাবা আব্দুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন, সংগঠনের নাম এবং আহ্বায়কের নাম ঘোষণা করেন। ইউটিএলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস। তিনি ৫৩ সদস্যবিশিষ্টি আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।
এতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসাইন মুন্না। এ ছাড়া কমিটিতে ৭ জন যুগ্ম আহ্বায়ক, ৫ জন যুগ্ম সদস্য সচিব এবং ৩৮ জন আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইউনিভার্সিটি টিচার্স লিংক এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনিয়র অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, শিক্ষাবিদ, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই বিপ্লবে আহতরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
