বিএনপি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হবে- অধ্যক্ষ সেলিম ভুঁইয়া 

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলন শেরপুরে অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যন মো. সেলিম ভুইয়া।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সকল দাবি পূরণ করবে। অতীতেও শিক্ষক কর্মচারীদের রুজি-রুটির ব্যবস্থা করেছিলেন খালেদা জিয়া। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার প্রধান কারিগর, তাই তাদের আগে প্রাধান্য দিতে হবে।’

তিনি আরও বলেন-বিএনপি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষার ব্যবস্থাও করা হবে। এ সময় তিনি সম্প্রতি বিভিন্ন স্কুল-কলেজে প্রধান শিক্ষকদের জোরপূর্বক পদত্যগ করানোর ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষকদের বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন  বিএনপির শেরপুর জেলার সাবেক  যুগ্মআহবায়ক আলহাজ হযরত আলী।

তিনি বলেন, ‘বিগত আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। পরীক্ষাবিহীন পাস করিয়ে বিদেশি প্রভুদের খুশি করতে জাতিকে মেধাশুন্য করার জন্য কাজ করেছে।’ তাই দেশপ্রেমিক শিক্ষক সমাজকে এক হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন। তিনি বলেন,  শিক্ষার সুষম উন্নয়ন করতে হলে শিক্ষাক্ষেত্রে সরকারী বেসরকারির বৈষম্য দুর করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব  এ এইচ এম সায়েদুজ্জামান বলেন, ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সরকারি বেসরকারি বৈষম্য দুর করতে হবে। সকল শিক্ষার্থীর মৌলিক অধিকারে সরকার নগ্ন হস্তক্ষেপ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মেনে নিবে না।প্রয়োজনে দাবী পূরণ রাজপথে নামবে।

শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মো: মামুনুর রহমান পলাশ বলেন, বিএনপির ক্ষমতায় গেলে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া’র সার্বিক সহযোগিতায় শিক্ষক কর্মচারীদের কল্যান ও অবসরের টাকা পেতে দুর্ভোগ পোহাতে হবে না ইনশাআল্লাহ। 

অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর শিক্ষক সমিতির সদস্য সচিব মো: আজাহার আলী। তিনি বলেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যারের হাত ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে ইনশাআল্লাহ। 

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ  সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুরাদ,  স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রায় ৫ শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন।

শিক্ষাবার্তা /এ/২৫/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.