এইমাত্র পাওয়া

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬২০

ঢাকাঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭১ জন।

শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭১ জন। আলোচ্য সময়ে মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬২০ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে বিদেশি ওয়ান শুটারগান একটি, শটগানের কার্তুজ ২ রাউন্ড, পিস্তলের গুলি ২ রাউন্ড, চাকু একটি ও লোহার তৈরি দেশীয় পাইপগান একটি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading