নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং ভারপ্রাপ্ত থেকে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের ইশতিয়াক আবেদিন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজির আহমেদ ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কেবিএম মইন উদ্দিন চিশতি এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন- সাদাফ সাজ সিদ্দিকী (ব্র্যাক ইউনিভার্সিটি), ফারুক হাসান (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি), কাজী জাহেদুল হাসান (সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটি), লুৎফে এম আয়ুব (চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি), নওশাদ শামসুল আরেফিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), আবুল কাসেম হায়দার (ইস্টার্ন ইউনিভার্সিটি), শফায়েত কবির চৌধুরী (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), দিদার এ. হোসেন (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), মো. আশরাফ আলী (প্রাইম ইউনিভার্সিটি), ড. মো. মহবুবুর রহমান (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ), মোস্তফা কামাল (দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ), ড. কাজী আনিস আহমেদ (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) এবং হাফিজুর রহমান খান (বরেন্দ্র ইউনিভার্সিটি)।
এর আগে গত ৫ আগস্টের পর এপিইউবি কার্যনিবাহী পরিষদের জরুরি সভায় ড. মো. সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইশতিয়াক আবেদিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। ১৬ আগস্ট সমিতির কার্যনিবাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে, আজ নির্বাচনের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত থেকে নির্বাচিত চেয়ারম্যান-সেক্রেটারি হলেন ড. সবুর খান ও ইশতিয়াক আবেদীন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
