নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। দেশের অন্যান্য জায়গায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকালের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ এ শিক্ষা বোর্ডের অধীন।
বৃহস্পতিবার সকালে এইচএসসিতে ভূগোল (তত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা আছে। সময়সূচি অনুযায়ী আগামীকাল বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জ জেলায় সেসব বিষয়ের পরীক্ষা নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষার পরিবর্ততি সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে আজ বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল