নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কাজের লক্ষ্য নিয়ে শিক্ষাবার্তা এর সহযোগী সংগঠন হিসেবে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” গাংনী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” এর অস্থায়ী কার্যালয়ে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে সভাপতি ও তেরাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট গাংনী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সহ-সভাপতি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক হেলালউদ্দীন, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান মনি, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক আলীমুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সহকারী শিক্ষক কামাল হোসেন লালটু , মহিলা বিষয়ক সম্পাদক সহকারী শিক্ষক দিলারা আফরোজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গীতিকার শহিদুল ইসলাম শাওন। কমিটির অন্য সদস্যরা অধ্যক্ষ আবুল কালাম,আজাদ, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক মোখলেচুর রহমান, প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, সহকারী অধ্যাপক জাবলুন্নবী, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, প্রভাষক নাজমুল হুদা, প্রধান শিক্ষক জামালউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ।
উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে। অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় এলখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।
বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com.
শিক্ষাবার্তা /এ/১৪/০৭/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
