এইমাত্র পাওয়া

জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন

নিজস্ব প্রতিবেদক।।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক ও আহতদের চিকিৎসা সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেওয়ার পাশাপাশি ভালো পারফরম্যান্সের ১১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এক কোটি টাকা করে দেবে। প্রতিটি ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে।

গঠিত বিশেষ তহবিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ টাকা হস্তান্তর করা হবে। যা থেকে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় খরচ করা হবে।

শিক্ষাবার্তা /এ/০৯/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.