এইমাত্র পাওয়া

প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকাঃ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও বাংলাদেশ সচিবালয়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আবারও সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও ধর্মঘট নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুলাই ২০২৫, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং পর্যন্ত) যেকোনো সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাসমূহে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading