শিক্ষার্থীদের দাবির মুখে চবি শিক্ষক কুশল চক্রবর্তীর পদোন্নতির বোর্ড বাতিল

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে বোর্ড বসার কথা থাকলেও দুপুর আড়াইটা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীদের বিক্ষোভ বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে। বিক্ষোভ চলাকালে কুশল বরণ চক্রবর্তী প্রশাসনিক ভবনে প্রবেশ করলে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়।

এ সময় শিক্ষার্থীরা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাস, আইন বিভাগের শিক্ষক রোমান শুভ, সহকারী প্রক্টর লিটন মিত্র এবং ওশানোগ্রাফি বিভাগের শিক্ষক সাইদুল ইসলামের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, ‘আগামী ৩৬ জুলাইয়ের (৫ আগস্ট) মধ্যে বিতর্কিত ভূমিকার অভিযোগে অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুশল বরণ ২০২৩ সালে এনামুল হক চৌধুরীর ওপর হামলার মামলার ২০ নম্বর আসামি। শিক্ষার্থীরা তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট ও আরএসএস সমর্থক হিসেবে অভিহিত করে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান রেজিস্ট্রার বলেন, বৃহস্পতিবার রাতেই বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর কুশল বরণের পদোন্নতি বোর্ড প্রত্যাহার করা হয়। এ ছাড়া কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ২৩-২৪ জুলাইয়ের সিন্ডিকেট সভায় যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.