পিএসসি: রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ পদের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.