জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন জাবির ২ অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই অধ্যাপক।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সিনেটে যোগদানের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়। নির্বাচিত সিনেট সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম।

এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সিনেট সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য। সর্বদা নিষ্ঠার সাথে কাজ করেছি, ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে কাজ করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে আমার যেসব উপদেশ দেওয়া উচিত তা দিয়ে প্রশাসনকে সহায়তা করব। একইসঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে চেষ্টা চালিয়ে যাব।

অধ্যাপক ড. নজরুল ইসলাম ২০১৭ সাল থেকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটের রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট হিসেবে রয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.